৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:১৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মোঃ সাব্বির (২৬) কে বাসের মধ্যেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ‌দিবাগত রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এ‌ডি‌সি সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব -১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে সেখানে থেকে যায় বলে জানিয়েছেন কাউন্টারের অন্যরা।
ওসি বলেন, সাব্বিরে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সাব্বির বাগেরহাটের বাসিন্দা বলে জানান তিনি। হত‌্যাকান্ডের রহস‌্য উদঘাটন ও জ‌ড়িতদের শনাক্তে পু‌লিশের তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তি‌নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন