১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:২৭

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

৫দফা দাবী আদায়ে পেট্টাপোল বন্দর বাঁচাও আন্দোলন কমিটির কর্মবিরতি-বেনাপোলে আমদানি রফতানি বন্ধ:

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
ভারতীয় ট্রাক ড্রাইভারদেরকে বিএসএফরে বাধা ও হয়রানির প্রতিবাদে ৫ দফা দাবী আদায়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও আন্দোলন করছে পেট্টাপোল স্থলবন্দর জীবন জিবিকা বাঁচাও আন্দোলন কমিটি। বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পন্য আমদানি রফতানি বন্ধ হয়ে গেছে। ফলে বন্দর সড়কে আটকা পড়েছে পন্যবাহি ট্রাক।
পেট্টাপোল ষ্টাফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাত্তিক চক্রবর্তী ও বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান,আমদানি রফতানি বানিজ্যে স্বচ্ছতা ফেরাতে কিছু বিধিনিষেধ দেয় দু দেশের বন্দর ও কাষ্টমসহ সংশ্লিষ্ট প্রশাসন। ফলে বিএসএফ কড়াকড়ি করে। ট্রাক ডাইভার ও হেলপারদের তল্লাশির নামে হয়রানিসহ বিভিন্ন ভাবে লাঞ্চিত করা হয়।এর সুরাহার দাবীতে কর্মবিরতি ও আন্দোলন করছেন তারা।
তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত সহ বন্দর অভ্যান্তরে পন্য লোড আনলোড স্বাভাবিক ভাবে চলছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন