১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৩১

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় গোবিন্দ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় শ্রী এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মী গোবিন্দ সানা (৪০) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিবেক মন্ডল, সৌগত রায় ও অরুণাভ রায়। তারা তিনজনই পলাতক রয়েছেন।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন জানান, ৩০২/২০১/৩৪ ধারার অপরাধের বিচার শেষে বিচারক ৩০২/৩৪ ধারার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে আটটা থেকে ২১ নভেম্বর বেলা দুইটার মধ্যে যেকোনো সময় প্রাইভেট কোম্পানির কর্মী গৌতম গোবিন্দকে হত্যা করা হয়। এরপর তার লাশের গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেয়া হয়। এরপর ২২ নভেম্বর সকালে ঢাকি নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সব শেষে বৃহস্পতিবার বিচারক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন