২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৫৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা জেলা আইনজীবী স‌মি‌তি‌তে ভোট গ্রহণ শেষ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০

  • শেয়ার করুন

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হ‌য়ে‌ছে। নির্বাচ‌নে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে ১৪ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা এক হাজার তিনশ’ ৫৩। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোট বিকেল ৪টা পর্যন্ত চলে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, সভাপতি- মো: সাইফুল ইসলাম, সহ সভাপতি- কৃষ্ণ কুমার দত্ত ও শাকেরিন সুলতানা, সাধারণ সম্পাদক- কে এম ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- শেখ আশরাফ আলী পাপ্পু, লাইব্রেরি সম্পাদক- আনন্দ কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- আনোয়ারা মমতাজ আন্না এবং সদস্যবৃন্দ- আমিরুল ইসলাম মুকুল, ইন্দ্রজিৎ শীল, আব্দুস শফিক মোল্লা জনি, শেখ মনিরুজ্জামান, নওশীন রহমান বর্ষা, রোমানা তানহা ও এফ এম সাইদুর রহমান।

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, সভাপতি- বেগম আক্তার জাহান রুকু, সহ সভাপতি- মো: আওছাফুর রহমান ও হালিমা আক্তার খানম, সাধারণ সম্পাদক- মোল্লা মশিউর রহমান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: ফরহাদ আব্বাস, লাইব্রেরি সম্পাদক- সেখ মো: মঈন উদ্দীন মারুফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- খান মো: লিয়াকত আলী এবং সদস্যবৃন্দ- মো: আসলাম হোসেন, এস এম আনিসুর রহমান, মোসা: খুরশীদা সুলতানা, এ কে বাশার, মোসা: সাকিয়া খানম, মোল্লা হাবিবুর রহমান ও রুবাইয়া মাহরু।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন