১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:১৭

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের দোকান উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০

  • শেয়ার করুন

কৃষি বিপণন অধিদপ্তরের খুলনা কার্যালয়ের তত্ত্বাবধানে খুলনা নগরীর নিরালা-আলকাতরা মোড় এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলো বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান। এসময় জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার উপস্থিত ছিলেন।

বিক্রেতাবিহীন এই দোকান হতে ক্রেতারা পণ্যের গায়ে লেখা মূল্য নির্ধারিত বাক্সে রেখে সবজি ও নিত্যপণ্য নিজেরাই বাছাই করে নিতে পারবেন। হাতের মুঠোয় কাঁচাবাজার শীর্ষক উদ্যোগের আওতায় বিক্রেতাবিহীন সবজি ও নিত্যপণ্যের ভ্রাম্যমান দোকানে ক্লোজ সার্কিট ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন