৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:২৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পাইকগাছার হরিঢালী থেকে সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০

  • শেয়ার করুন

কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম ফকির কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধা ৭ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক কালাম ফকির হরিদাসকাটি গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আটক আবুল কালাম ফকিরের বিরুদ্ধে জিআর ১৬৪/০৭ নং মামলায় প্রসিকিউশন পক্ষের আনীত পেনাল কোডের ৩২৪ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় ২বছরের সাজা, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

এরই প্রেক্ষিতে থানা ওসি এজাজ শফির নির্দেশনায় শুক্রবার থানার এ এস আই রকিব সন্ধা পরবর্তী তার বড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন