৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:২৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০

  • শেয়ার করুন

ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুতুল দাহের সময় চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (০৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহর ছেলে রহমতুল্লাহ (১১)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্স বিরোধী বিক্ষোভের আয়োজন করেন সাধারণ মুসল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ’ মুসল্লি অংশ নেন।

বিক্ষোভ শেষে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল দাহ করা হয়। এসময় অসাবধানে মিলন, রাফি ও রহমতুল্লাহ দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মিলনের শরীরে অর্ধেকটা ঝলসে গেছে। চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন