২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় অ্যালকোহল ভেবে রাসায়নিক দ্রব‌্য পানে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০

  • শেয়ার করুন

খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় অ্যালকোহল ভেবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের (রঙ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। তারা হলেন মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তরল রাসায়নিক দ্রব্যকে অ্যালকোহল ভেবে তারা পান করেছিলেন বলে জানিয়েছেন সেখানে কর্মরত বাকি শ্রমিকরা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই তিনজন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজে জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, বয়রা কলেজ থেকে অ্যালকোহল ভেবে রাসায়নিক দ্রব্য বাসায় নিয়ে পান করে রং মিস্ত্রী তিন জন। এর মধ্যে ২জন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন