৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:২৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, রোগীসহ নিহত ৫

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০

  • শেয়ার করুন

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ‌্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার এসআই আব্দুর রহমান।

তিনি জানান, নিহতদের মধ্যে একজন রোগী। বাকি চারজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তিনি আরো জানান, অ‌্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিলো। লক্ষ্মীপুর-নিয়তমোড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রোগীসহ অ‌্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন