৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:৩৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পাইকগাছায় পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার!

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় ৩টি পুরাতন অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার উপজেলার দেলুটি ইউনিয়নের গেওবুনিয়া স্লুইস গেটের পার্শ্ব মাটির নিচ থেকে উদ্বার করা হয়।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অস্ত্রগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, শনিবার দেলুটি ইউনিয়নের গেওবুনিয়া এলাকার স্লুইস গেইট সংলগ্ন ঝুকিপূর্ণ বেঁড়িবাধটি সংস্কারের জন্য শ্রমিকরা কাজ করছিল। এ সময় দেশীয় তৈরি ২ টি শর্টগান ও একটি পিস্তল শ্রমিকদের কোদালে উঠে আসে। যা অনেক পুরাতন ও মরিচাধরা।

ধারণা করা হচ্ছে, ইতোপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডে নিরাপদ দীপ অঞ্চল দেলুটিকে ঘাটি হিসাবে ব্যাবহার করতো তৎকালীন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্যরা। তারা তাদের ব্যাবহৃত অস্ত্রশস্ত্র যেখানে সেখানে লুকিয়ে রাখতো। উদ্ধারকৃত অস্ত্রগুলি তাদের হতে পারে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন