৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:২৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পূজা মণ্ডপে গিয়ে দেবীকে অঞ্জলি দিলেন মিথিলা ও অভিনেত্রী নুসরাত জাহান 

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০

  • শেয়ার করুন

কলকাতায় পূজা উদযাপন মানেই যেনো ভিন্ন আমেজ।বাংলাদেশি অভিনেত্রী মিথিলার পূজা উদযাপন এবার এই কলকাতাতেই হচ্ছে। শুক্রবার পূজা মণ্ডপে গিয়ে স্বামী সৃজিতের সঙ্গে দেবী দুর্গাকে অঞ্জলি দিতেও দেখা গেলো মিথিলাকে।

এ সময় তার সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী।

ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার সৃজিত-মিথিলা নুসরাত জাহান এবং তার স্বামী বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান। সাস্থ্যবিধি মেনেই সেখানে পূজায় অংশগ্রহণ করেন তারা।

এ সময়ে সৃজিতের পরনে ছিলো খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাড় এবং সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। আর জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে ছিলেন নুসরাত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন