৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:৩৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনা মাউশির উপ-পরিচালকের স্বামীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০

  • শেয়ার করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠকের স্বামীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নড়াইল সদরের ব্যানাহাটি গ্রামের নিজ বাড়িতে অরুণ রায় (৬৮) কে খুন করা হয়েছে বলে প্রাথমি ধারনা করা হচ্ছে।
অরুণ রায় বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন বলে জানা যায়।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হত্যার বিষয়টি জানাজানি হলে স্বজন”রা নড়াইল সদর থানায় খবর দেয়,পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,অরুণ রায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে একাই বসবাস করতেন।
তার স্ত্রী ও এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক হিসাবে চাকরির সুবাদে খুলনায় অবস্থান করেন।
তারা সকলেই মাঝে মাঝে ছুটিতে নিজ বাড়ি নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে আসতেন।
শুক্রবার সারাদিন অরুণ রায়ের খোজ খবর ও কোন সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পরে অরুণ রায়ের স্ত্রী উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে এসে ডাকাডাকি করে ননা পেয়ে মই বেয়ে দ্বিতীয়তলা ভবনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় অরুণ রায়ের লাশ দেখতে পান।
তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ সাংবাদিকদের জানান,বাড়িতে অরুণ রায় একাই থাকতেন,হঠাৎ করেই তার লাশ পাওয়া যায় আমার মনে হয় এ ঘটনা গত রাতে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুন কুমার শুক্রবার রাতে নিজ বাড়িতে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মো. ইলিয়াস হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন