২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৫৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০

  • শেয়ার করুন

চুয়াডাঙ্গায় সীমান্তে ভরাতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রোববার ভোর ৪টা ১৫ মিনিটে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে তাকে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। ভারত সীমান্তের ভেতর পড়ায় লাশটি ফেরত চেয়েছে বিজিবি।

নিহত ওমিদুল ইসলাম (২৭) ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ওমিদুল ইসলামকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে।

লাশ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে আছে জানিয়ে তিনি বলেন, বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত চেয়েছে।

“বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল।”

ওমিদুলের গরু আনতে যাওয়ার বিএসএফ- এর দাবি নাকচ করে এই বিজিবি পরিচালক বলেন, গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না।

“আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার দাবি তুলেছি। লাশ ফেরত চেয়েছি। অন্যায়ভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছি।”

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন