৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:৩৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনায় ১০তলা ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর মৌলভীপাড়া এলাকার মডার্ন টাওয়ার নামের ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন তিনি।মৃত আবরার রহমান শুভ আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন।

খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, সকালে শুভ ভবনটির ১০ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মৃত শুভ ভবনটির ৯তলার ভাড়াটিয়া আতিয়ার রহমানের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে। ভবনটির বিভিন্ন স্থানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, পিতা-মাতা ও স্ত্রীকে নিয়ে মডার্ণ টাওয়ারের ৯ম তলায় বসবাস করতেন শুভ। সোমবার (১২ অক্টোবর) আল আরাফাহ ব্যাংকের খুলনা শাখা থেকে বদলী হয়েছেন চুকনগর শাখায়। মঙ্গলবার সকালে সেখানে যোগদানের কথা ছিল। ব্যাংক থেকে তাকে শুভেচ্ছা উপহার দেন সহকর্মীরা। কর্মজীবনে প্রচন্ড কর্মঠ ও সৎ ছিলেন শুভ।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে ওঠেন শুভ। সকালে দারোয়ানের কাছ থেকে ছাদের চাবি নিয়ে ছাদে যান তিনি। কিচ্ছুক্ষণ পরেই তার মরদেহ মডার্ণ টাওয়ারের সামনের টিবি বাউন্ডারী রোডে পড়ে থাকতে থেকেন দারোয়ান ও স্থানীয়রা। দ্র্রুত তাকে উদ্ধার করে নগরীর বেসরকারি একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন ব্যাংকার শুভ। তবে কেন আত্মহত্যা করেছেন সে কারণ এখনো জানা যায়নি। জানার চেষ্টা করছি। আর ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর ধরণ জানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন