৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৫২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্র চালকসহ নিহত ২

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। এদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।
স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে যাত্রীবাহি বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্র’র সাথে সংঘর্ষ হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আমিনুল ও মিজানুর। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন