২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:৪২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর তিনটি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০

  • শেয়ার করুন

সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে পারাপারে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের তিনটি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। ভৌত ও অবকাঠামো উন্নয়নে সংস্থার নেয়া মেগা প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হবে।
কর্পোরেশন সূত্রে জানা গেছে, নাগরিক পরিষেবা বৃদ্ধিসহ বহুমুখী উদ্দেশ্য নিয়ে ২৮শ’ ৪১ কোটি ৩৪ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। এ প্রকল্পের গুরুত্বপূর্ণ অঙ্গের আওতায় যশোর রোড রেল স্টেশন গেট, শিববাড়ি মোড় ও দৌলতপুর বিএল কলেজ মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়েছে।

কর্পোরেশনের প্লানিং বিভাগ জানায়, চলতি বছর এ প্রকল্প অনুমোদন মিললে ২০২৫ সালের মধ্যে কাজ সমাপ্ত হবে। তবে প্রকল্পটি বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা রোধ হবে, যানজট নিরসন ও জনসাধারণ নির্বিঘ্নে পারাপার হতে পারবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন