২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৪২

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

পাইকগাছায় হতদরিদ্রদের মাঝে দশ টাকার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন!

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা উপজেলায় দশটি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় তের হাজার একশ তেইশ জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে দশ টাকা মূল্যের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে গদাইপুর ইউনিয়ানের নতুন বাজারে ডিলার আমিরুল ইসলামের ঘরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন, সহকরী কমিশনার (ভূমি) মোহম্মদ আরাফাতুল আলম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ট্যাগ অফিসার মোঃ মিজানুর রহমান, ডল্টন রায়, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, আব্দুল হাকিম, আজিজুর রহমান, আমিরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, সঞ্জয় কুমার ঘোষ ও পরামান্দ ঢালী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন