২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:০৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছার হরিঢালী থেকে জুয়ার সারঞ্জাম সহ ৬ জুয়াড়ী আটক!

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের অভিযানে জুয়ার সারঞ্জাম সহ ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের আব্দুর সাত্তারের দোকানের বারান্দার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাতনকাটি গ্রামের
মৃত শহর আলী মোড়লের পুত্র আকবার মোড়ল (৬০), মৃত শেখ আশরাফ হোসেনের পুত্র একরাম হোসেন (৫০), আনিসুল হকের পুত্র ইমরান পারভেজ (৩২), আব্দুর রাজ্জাকের পুত্র সোহেল (৩৫), মৃত হায়দার আলীর পুত্র মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর নুর আলীর পুত্র মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার থানা পলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উপজেলার হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে মামুদকাটি অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সোনাতন কাটি জনৈক সাত্তারের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকানের বারান্দায় বাসের চালার উপর থেকে জুয়ার সারঞ্জাম সহ তাদেরকে আটক করে পুলিশ। থানা ওসি এজাজ শফি জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধরায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নাং ০৫, তারিখ ০৫/০৯/২০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন