১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:০৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

করোনায় খুলনার বিশিষ্ট ব্যবসায়ী হাসান চুন্নুর মৃত্যু, বিভিন্ন মহলের শোক!

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ক্লাব লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী আহমেদ হাসান চুন্নু(৭১) মারা গেছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ভাইয়ের ছেলে সোহেল নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসে আক্রান্তে ১৯ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী আহমেদ হাসান চুন্নু। বুধবার সকালে তিনি মারা যান।পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার রায়েরবাজার কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হবে।
কাজী আহমেদ হাসান চুন্নু খুলনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপ, খুলনা ক্লাব, রোটারী ক্লাব অব খুলনাসহ বিভিন্ন ব্যবসায়িক সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তিনি খুলনা যশোর রোডের বাংলাদেশ ব্যাংক মোড়ে নিজ বাসভবনে থাকতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কাজী আহমেদ হাসান চুন্নু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর প্রাক্তন সহ সভাপতি ও অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব আলহাজ্ব আব্দুল হালিম খান। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় তিনি বলেন,খুলনায় বিশিষ্ট ব্যবসায়ী  সমাজসেবক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

অনুরূপভাবে রোটারী ক্লাব অব খুলনার সকল সদস্যবৃন্দ এক শোক বার্তায় জানান, তাঁর পরিবারের এই অপুরণীয় ক্ষতির জন্য সকলের সমবেদনা ও ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনাসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি পাঠিয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন