২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:২৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ফের জুয়া খেলার সারঞ্জাম সহ ৫ জুয়াড়ী আটক!

প্রকাশিত: আগস্ট ৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছা উপজেলা সদর থেকে জুয়া খেলার সারঞ্জাম সহ ৫ জুয়াড়ি কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার মাছকাটা রোডস্থ ডিপুর পাশে সোহাগ গাজীর গোলপাতার ছাউনি বসত ঘরের বারান্দায় খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো পৌরসভার বাতিখালী ৭ নং ওয়ার্ডের সামাদ সরদারের ছেলে মিন্টু সরদার (৩০) নজরুল গাজীর ছেলে শফিকুল গাজী (২৮), আফসার গাজীর ছেলে মফিজুল গাজী (৩১), মৃত আরজান গাজীর ছেলে রফিকুল গাজী (৩৪) ও সরল গ্রামের নুর হোসেন সরদারে ছেলে রিপন সরদার (২৯)। এ সময় বাকীরা পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। যার নং ০৬, তাং ০৪/০৮/২০।

মামলা সুত্র জানায়, মঙ্গলবার থানার এস আই তকবির হোসেন পাইকগাছা জিরোপয়েন্ট এলাকায় টহলরত ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওসি এজাজ শফির নির্দেশে ওই সময় পৌরসভার মাছকাটা রোড বাতিখালী ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়াড়িরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধৃত ৫ জুয়াড়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান, আইনশৃঙ্খলা বিষয়ে থানার বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান চলছে। কোন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ নেই। নিয়মিত অভিযানের আওতায় তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে ১৮৬৮ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন