১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:০৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনার রেলি‌গে‌টে গলায় ওড়না জড়িয়ে স্কুল ছাত্রীর মৃত‌্যু

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন রে‌লি‌গেট এলাকায় রূপা আক্তার (১১) না‌মে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ওড়না জড়িয়ে ফাঁস লেগে মৃত‌্যু হ‌য়ে‌ছে।
বুধবার সন্ধ‌্যায় তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা যায়, নগরীর দৌলতপুর থানাধীন রে‌লি‌গেট এলাকার বা‌সিন্দা ম‌ফিজ শিকদার এর মে‌য়ে ম‌হেশ্বরপাশা স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রুপা আক্তার বিকাল ৫টায় রেলিগেট রেল কলোনীতে প্রতি‌বে‌শি ছে‌লে‌দের সাথে খেলা করতে গিয়ে গলায় ওড়না জড়িয়ে যায়। ঘটনাস্থ‌লেই শ্বাস রোধ হ‌য়ে সে মারা যায়। পরে মেয়েটির ভাই ও স্থানীয়রা উদ্ধার ক‌রে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসলে কর্তব‌্যরত চি‌কিৎসক শিশুটিকে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়‌নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন