৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:৩১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পাইকগাছায় দেনাদার কর্তৃক পাওনাদারকে পিটিয়ে আহত

প্রকাশিত: জুলাই ২১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় দেনাদার কর্তৃক পাওনাদারকে ডেকে নিয়ে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ভিলেজ পাইকগাছায়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ভিলেজ পাইকগাছার করিম বক্স মোড়লের ছেলে ইকরামুল মোড়ল পাওনাদার রাশেদকে মোবাইলে তার দোকানে ডেকে নিয়ে আসে। এ সময় তার কাছে জানতে চাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে কিনা। এর জবাব দেয়ার আগেই তার দোকানের জানালার হাঁক দিয়ে তাকে কান বরাবর বাড়ী মেরে আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাশেদ জানায়, ২০১৬ সালে বিদেশে পাঠানোর নামে ইকরামুল মোড়ল সাড়ে ৩ লাখ টাকার চুক্তিতে রাশেদের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার নেয়। বিদেশে পাঠাতে না পারায় ১ লাখ টাকা কিস্তিতে ফেরত দেয়। বাকী ১০ হাজার টাকা প্রদানে তালবাহানা করতে থাকায় সে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় তাকে মোবাইলে ডেকে নিয়ে মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন