২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:২০

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়কে হুমকির ঘটনায় থানায় জিডি!

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা : পাইকগাছায় সাংবাদিক ও ইউপি সদস্যকে মারপিট ও জীবন নাশের হুমকি দেয়ায় থানায় জিডি হয়েছে। শনিবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে গঙ্গারকোনার সুভাষ সরকারের বাড়ীর সামনে পৌছালে উপজেলার বাহিরবুনিয়ার চিন্হিত সন্ত্রাসী রাজীব গাজী ও কাঠামারীর আল-আমিন সরদার তাকে গতিরোধ করে সাংবাদিক কৃষ্ণ রায়কে অতর্কিতভাবে মারপিট করতে উদ্যত হয় এবং জান-মালের হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে সাংবাদিক ও ইউপি সদস্য কৃষ্ণ রায় বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ করায় তারা আমার উপর ক্ষিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। ওসি এজাজ শফী বলেন, রোববার থানায় রাজীব ও আল-আমিন সরদারের বিরুদ্ধে ৯৮৯নং জিডি হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন