৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:৩১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনার রূপসায় মাদককে কেন্দ্র করে বন্ধু ছুরিকাঘাতে বন্ধু খুন

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

মাদক নিয়ে বিরোধের জের ধরে রূপসায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামে অপর বন্ধু খুন হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টায় নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী গ্রামের আবজাল হোসেন শেখ এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত একমাস পূর্বে মাদক সেবন নিয়ে সুমন ও মাহমুদুলের (২২) সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আজ রাত ৮টা ৪০ মিনিটে নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে তারা আবারও বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুমন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এসএম রাজু আহমেদ জানান, ব্যক্তিগত রেষাষির জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ঘটনার সাথে জড়িত মাহমুদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন