২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

করোনা পরীক্ষা করা যাবে ২০ মিনিটেই

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

করোনা পরীক্ষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে বেশ সময় লেগে যায়। নমুনা সংগ্রহের প্রক্রিয়াও খানিকটা জটিল। এ অবস্থায় মাত্র ২০ মিনিটে রক্ত পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের পদ্ধতি উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাঁদের দাবি, করোনা শনাক্তে এই পরীক্ষা ‘বিশ্বের প্রথম সাফল্য’।

নতুন এই পদ্ধতি উদ্ভাবন করেছেন মোনাশ ইউনিভার্সিটির একদল গবেষক। তাঁদের গবেষণাপত্র ছাপা হয়েছে ‘এসিএস সেন্সর’ সাময়িকীতে। সেখানে গবেষকরা বলেছেন, কোনো ব্যক্তি বর্তমানে করোনায় আক্রান্ত কি না, অথবা আগে আক্রান্ত ছিল কি না, তা এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে। অর্থাৎ অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উভয় বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

গবেষণাপত্রে বলা হয়েছে, ব্যাপক হারে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে কিংবা আক্রান্তদের চিহ্নিত করার ক্ষেত্রে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষকরা বলছেন, তাঁদের উদ্ভাবিত এই পদ্ধতিতে প্রথমে নমুনা হিসেবে রক্ত নেওয়া হয়। এরপর পরীক্ষা করা হয় ওই রক্তের ২৫ মাইক্রোলিটার প্লাজমা। তারপর দেখা হয়, ওই প্লাজমার রূপগত পরিবর্তন ঘটেছে কি না কিংবা লাল রক্ত কণিকা জমাট বেঁধেছে কি না। সাধারণত করোনায় আক্রান্ত হলে এই দুটি পরিবর্তন লক্ষ্য করা যায়।

গবেষকরা বলছেন, এই পদ্ধতিতে প্রতি ঘণ্টায় হাজার হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব। এ ছাড়া ভ্যাকসিন প্রয়োগের ফলে কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হলো কি না, তা-ও এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। সূত্র : এনডিটিভি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন