৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৭:৪০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম উদ্ধার; অপহরণকারী গ্রেফতার!

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় অপহরণের এক সপ্তাহ পর ভিকটিম সহ অপহরণকারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সাতক্ষীরা সদর থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেন পাইকগাছা থানার এস আই অনিষ মন্ডল। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আনন্দ অধিকারীর অনার্স পড়ুয়া মেয়েকে তকিয়া গ্রামের হারুন সরদারের পুত্র হুমায়ন কবির অপহরন করে। গত ৮ জুলাই সন্ধায় অপহরন হয় এমর্মে পিতা হারুন ও পুত্র হুমায়ন কবিরের নামে পরদিন ৯ জুলাই থানায় মামলা হয়। বুধবার ওসি এজাজ শফীর নির্দেশনায় এস আই অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা সদর থেকে হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে। এ সময ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। হুমায়ুন কবির জানায় এফিডেফিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে তাদের বিয়ে হয়েছে। ওসি এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে সাতক্ষীরা তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রপ্তার করা হয়েছে। এ সময় ভিকটিমকে উদ্ধার পুর্বক মেডিকেল করার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ৯ জুলাই ভিকটিমের বিয়ের দিন ঠিক করা ছিল বলে জানাগেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন