৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৭:৪০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

পাইকগাছায় জাল ভিসা প্রদান; বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক আটক!

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছায় জাল ভিসা প্রদান করে বিদেশে লোক পাঠানোর নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার পুলিশ প্রতারককে আটক করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের বাক্কার মোড়লের পুত্র ইকবাল মোড়ল শ্যামনগর গ্রামের নজরুল ইসলাম গাজীর স্ত্রী ইতি বেগমকে কাতার হাসপাতালে আয়ার চাকরী দেয়ার কথা বলে দেড় লাখ টাকার চুক্তিতে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাকী ৩০ হাজার টাকার জন্য ৩শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। সর্বশেষ ১৭ জানুয়ারি ২০১৯ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে নজরুলের স্ত্রী ইতি বেগমকে কাতারে পাঠালে কাতার বিমান বন্দর কর্তৃপক্ষ তার (ইতির) কাছ থেকে জাল-তঞ্চকী ভিসা সহ পুলিশ তাকে আটক করে। এক মাস জেল খাটার পর ইতি বেগম দেশে ফিরলে গত শনিবার বিকালে ইকবালের কাছে টাকা ফেরত চাইলে সে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। উপায়ান্তর না পেয়ে স্বামী নজরুল ইসলাম গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে প্রতারক ইকবাল মোড়লকে তার নানা বাড়ী শ্যামনগর থেকে আটক করে। ওসি এজাজ শফী জানায়, ইকবালের বিরুদ্ধে প্রতারণার আরো কয়েকটি অভিযোগ পেয়েছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন