৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:২৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনায় করোনায় সাবেক এমপি নুরুলের অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: জুলাই ১১, ২০২০

  • শেয়ার করুন

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক করোনাভাইরাসে আক্রান্ত। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানা যায়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার (৯ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুন : সাহেদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোলে সতর্কতা

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। গতকাল তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন