২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

চিংড়িতে করোনা শনাক্ত, আমদানি নিষিদ্ধ করল চীন

প্রকাশিত: জুলাই ১১, ২০২০

  • শেয়ার করুন

হিমায়িত চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। শুক্রবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিছুদিন আগে রাজধানী বেইজিংয়ে ফ্রিজে রাখা খাদ্য-সামগ্রীতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর খাবারে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা শুরু করে চীন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের কর্মকর্তা বাই কেক্সিন বলেন, ডালিয়ান এবং জিয়ামিন বন্দর থেকে সংগৃহীত হোয়াইটলেগ চিংড়ির প্যাকেটের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরের নমুনা এবং চিংড়ি পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।

চীনা কাস্টমস কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় ইকুয়েডরের তিনটি কোম্পানির কাছ থেকে খাদ্য-সামগ্রী আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানের একটি সামুদ্রিত খাদ্য-সামগ্রীর বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। তখন থেকে এই ভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ৫৮ হাজার ৫৪৪ জন।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন