৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৩০

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

আগামীকাল থেকে খুলনার রেড জোন ব্যতীত সব এলাকার দোকানপাট খুলবে

প্রকাশিত: জুলাই ৯, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় রেড জোন ঘোষিত এলাকা বাদে আগামীকাল বৃহস্পতিবার থেকে সব দোকান ও শপিংমল খোলার ঘোষণা দিয়েছ খুলনা জেলা প্রশাসন। একইসাথে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপর বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রেড জোন এলাকা ব্যতীত খুলনা জেলা ও মহানগরীর অন্যান্য এলাকাসমূহের দোকানপাট ও শপিংমল সংশ্লিষ্ট মার্কেট কমিটি কর্তৃক নির্ধারিত বন্ধের দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিন্মোক্ত শর্ত প্রতিপালনপূর্বক খোলা থাকবে।

প্রতিটি শপিংমল ও শো-রুম/দোকানে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরিধান ব্যতীত কোন ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবে না। সকল বিক্রেতা/দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। হাটবাজার দোকানপাটে ক্রয় বিক্রয়কালে পারস্পারিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবানুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি শপিংমলে সতর্কবাণী স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি আছে সম্বলিত ব্যানার টানাতে হবে। যথাযথভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মার্কেটের সামনে ও ভেতরে মার্কিং করতে হবে। সকল প্রকার সভা সমাবেশ, গণ জমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন