২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৭:০৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার দুই পাটকল শ্রমিক নেতাকে গ্রেফতার দেখালো পুলিশ

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় সদ্য বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকলের দুইজন শ্রমিক নেতাকে ‘আইনশৃঙ্খলা বাহিনী’র পরিচয়ে ধরে নেওয়ার ২০ ঘণ্টার মাথায় আগের একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌঁনে ১২ টার দিকে তাদের দৌলতপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত রোববার মধ্যরাতে স্টার জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করে পরিবারের সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, ২০১৯ সালের ৪ এপ্রিল পাটকল শ্রমিকদের বিক্ষোভ থেকে নগরীর নতুন রাস্তা মোড়ের পুলিশ বক্সে হামলা ও ভাংচুর করা হয়। ওই ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলাটির তদন্ত কর্মকর্তা থানার এস আই শাহীনুর রহমান সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সকাল ১০টায় তাদেরকে আদালতে প্রেরণ করেছেন। আদালত শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

এ বিষয়ে অলিয়ার রহমানের ছেলে নাইম শেখ বলেন, অবশেষে বাবাকে দেখতে পেলাম। বাবাকে তুলে নেওয়ার পর থেকে পুলিশ অস্বীকার করে যাচ্ছিল, তারা কিছু জানে না। আমরা বুঝতেই পারছিলাম না এটা কি রাজনৈতিক, না প্রশাসনিক কারণে হয়েছে। এখন তারা কিভাবে জানলো। এই দীর্ঘ সময় আমাদের কিভাবে কেটেছে কেউ তা জানে না।

গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক মুনীর চৌধুরী সোহেল বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুই শ্রমিক নেতাকে গভীর রাতে তুলে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের মিথ্যা মামলায় আটক ও কালক্ষেপণ করে একটি নাটক মঞ্চায়ন করেছে। সরকার জনরোষের ভয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করছে। এতে শ্রমিকদের পরিবারের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত ওই শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন