২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:০২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছার চাঁদখালী ইউপির কালুয়া হতে চৌহমুনি রাস্তা বেহালদশা : জনদুর্ভোগ চরমে!

প্রকাশিত: জুলাই ১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ,পাইকগাছা: পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কালুয়া হতে চৌহমুনি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ইটের সলিং রাস্তা বেহাল দর্শায় পরিণত হয়েছে।

এলাকার পথচারীরা পড়েছেন চরম বিপাকে। একটু বৃষ্টি হতে না হতেই যানবাহন ও সাধারণ মানুষ চলাচল ব্যাহত হয়। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে গড়ইখালী, পাতড়াবুনিয়া, হাতিয়াডাঙ্গা সহ চাঁদখালী ইউপির ৬টি গ্রামের মানুষ যাতায়াত করে। চলাচল করে বিভিন্ন প্রকার যানবাহন। একটু বৃষ্টি হলে যানবাহনে চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় এলাকাবাসীর হেটে চলা ছাড়া বিকল্প কোন উপায় থাকে না। এ্যাড. সোহরাব আলী সানা সংসদ সদস্য থাকাকালে কিছু ইটের কাজ হলেও এরপর থেকে এদিকে ফিরে তাকায়নি কেউ। সরেজমিনে জানা যায়, ইটের রাস্তাটির অনেক অংশ থেকে ইট উঠে যেয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলা আওয়ামীলীগ নেতা স্থানীয় জি,এম, ইকরামুল ইসলাম জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধরা এ রাস্তায় বরাদ্দ বা আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করেননি। বরং জনগণের সাথে প্রতারণা করছে। এলাকাবাসী এই দুর্ভোগ থেকে পরিত্রান পেতে সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন