২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৪৬

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি, জরিমানা

প্রকাশিত: জুন ১৯, ২০২০

  • শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় টঙ্গীর মিলগেইট এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই কারখানায় অবৈধভাবে তৈরি বিপুল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট (গাসিক টঙ্গী জোন) এস এম সোহরাব হোসেন অনুমোদনহীন নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন। এরপর কারখানায় থাকা প্রায় ৩০ লাখ টাকার কয়েক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন