২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:২৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

পাইকগাছার হরিঢালীর প্রধান সড়কটি খালে পরিণত : জনদুর্ভোগ চরমে!

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ এটা কোন খাল বা নালা নয়। সর্ব সাধারনের যাতায়তের অন্যতম রাস্তা। পাকা করনের জন্য মাটি কেটে খালের আকৃতি করে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। রাস্তা পারাপারের জন্য যেখানে সেখানে বাঁশ বা কাঠ দিয়ে সাঁকো বানিয়ে পারাপার হচ্ছেন এলাকার মানুষ। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ। ফলে জন দুর্ভোগ চরমে পৌঁছেছে। আর এ সড়কটির অবস্থান পাইকগাছা উপজেলার ১ নং হরিঢালী ইউনিয়নের।

জানাগেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিন হরিঢালী থেকে গোয়ালডাঙ্গা হয়ে বালিয়া খেয়াঘাট পর্যন্ত প্রায় ৪ কিঃ মিঃ প্রধান এ সড়কটির মাটি কেটে খাল আকৃতি করে রাখা হয়েছে।

রাস্তাটি পাকা করনের জন্য এ মাটি কাটা হয়। আর মাটিগুলি রাস্তার দু ধারে জমাট করে রাখা হয়েছে। সাথে অনেক গুলো বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে।

এদিকে অতি বর্ষার কারনে পানি জমে আছে রাস্তা জুড়ে।এ লাকার অত্যান্ত ব্যস্ততম সড়কের এ অবস্থার কারনে মাসের পর মাস সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বিঘ্ন ঘটছে চলাচলে।

স্থানীয়রা রাস্তা পারাপারে ব্যবহার করছে বাঁশ বা কাঠের সাঁকো। জানাগেছে, স্থানীয় ইউপি সদস্য শেখ হাবিবুর রহমান হবির দ্বায়িত্বে বালু ভরাটের কাজ থাকলেও তিনি বলেন, ৪ কিলোমিটার রাস্তা ৩/৪ মাস ধরে মাটি খুড়ে রাখার কারণে হাজার হাজার লোক চরম দুর্ভোগে রয়েছে। স্থানীয় বাসিন্ধা রুহুল আমিন গাজী জানান,৪/৫ মাস যাবৎ মাটি কেটে রাস্তাটি খাল করে রাখার কারনে আমরা চরম দুভোগে আছি। গৃহিনী নারগিস জানায়, ছোট ছেলে মেয়েদের নিয়ে খুব অসুবিদার মধ্যে রয়েছি। সরু রাস্তা বা বাগানের ভিতর দিয়ে চলতে হচ্ছে।

অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করে জন দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন