২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩৪

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

করোনায় বিশ্বের প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

প্রকাশিত: জুন ১৫, ২০২০

  • শেয়ার করুন

আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা’র মৃত্যু কোভিড-১৯ এ কারণে হয়েছে বলে নতুন করে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেছেন, মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছেন প্রেসিডেন্ট পিয়েরে। ডিবিসি টিভি

এ খবর সত্যি হয়ে থাকলে পিয়েরে হবেন বিশ্বের প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান যিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজি’র স্ত্রী গতমাসের শেষদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন।

পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো করার কথা ছিল। বুরুন্ডিতে গত ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সাবেক সেনাপ্রধান এভারেস্টে এন্ডিশিমি বিজয়ী হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন