২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:২৪

রূপসার আঠারোবেকী নদীর তীর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬

  • শেয়ার করুন

তরুণ চক্রবর্তী বিষ্ণু : খুলনার রূপসা উপজেলার চর মোছাব্বরপুর এলাকার আঠারোবেকী নদীর তীর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর এলাকার আঠারোবেকী নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, নিহতদের একজন সোহাগ (৩৫), তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। অপরজন রেজাউল করিম (৩০), তাঁর পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বাড়ি রূপসা উপজেলার সিংহেরচর গ্রামে। তবে তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন