প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে খুলনা থানাধীন বাবুখান রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর চালায়।
হামলার সময় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।