২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৩৬

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

কয়রায় ঘেরের বাঁধে মিলল গাঁজাগাছ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬

  • শেয়ার করুন

মোস্তফা রেজানুল করীম,  কয়রা :খুলনার কয়রা উপজেলায় মাছের ঘেরে অভিযান চালিয়ে ৪টি তাজা গাঁজাগাছসহ আব্দুল্লাহ মালী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

​রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ২ নং কয়রা গ্রামের নিজ মাছের ঘের থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ মালী ওই গ্রামের কওসার মালীর ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা-পুলিশের একটি দল ২ নং কয়রা এলাকায় আব্দুল্লাহ মালীর মাছের ঘেরে অভিযান চালায়। এ সময় ঘেরের বাঁধ থেকে রোপণ করা আনুমানিক ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ৪টি তাজা গাঁজাগাছ উদ্ধার করা হয়। পরে গাছগুলো জব্দ করার পাশাপাশি ঘেরমালিক আব্দুল্লাহ মালীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এবং জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন