মোস্তফা রেজানুল করীম, কয়রা :খুলনার কয়রা উপজেলায় মাছের ঘেরে অভিযান চালিয়ে ৪টি তাজা গাঁজাগাছসহ আব্দুল্লাহ মালী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ২ নং কয়রা গ্রামের নিজ মাছের ঘের থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ মালী ওই গ্রামের কওসার মালীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা-পুলিশের একটি দল ২ নং কয়রা এলাকায় আব্দুল্লাহ মালীর মাছের ঘেরে অভিযান চালায়। এ সময় ঘেরের বাঁধ থেকে রোপণ করা আনুমানিক ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ৪টি তাজা গাঁজাগাছ উদ্ধার করা হয়। পরে গাছগুলো জব্দ করার পাশাপাশি ঘেরমালিক আব্দুল্লাহ মালীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এবং জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত