২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:০৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা থেকে অপহৃত শিশু বাগেরহাট থেকে উদ্ধার : গর্ভধারিনী মা ও প্রেমিক আটক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২১

  • শেয়ার করুন

পাইকগাছা থেকে অপহৃত শিশুকে বাগেরহাটের ফয়লা বাজার থেকে উদ্ধার ও আসামী গর্ভধারিনী মা ও প্রেমিক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাগেরহাটের ফকিরহাট ফয়লা বাজারের একটি বাড়ী থেকে পাইকগাছা থেকে অপহৃত শিশু নুর (৫) কে উদ্ধার করা হয়েছে। এসময় শিশুটির গর্ভধারিনী মা আসামী লিপি (৩০) ও উপজেলার লক্ষীখোলা গ্রামের দেলোয়ার তরফদারের ছেলে রাজু তরফদারকে এস আই মুনতাছির মাহমুদ গ্রেপ্তার করেন।
গত ২০ ফেব্রুয়ারি সকালে পাইকগাছার লক্ষীখোলা গ্রামের ছাকিউর জামান, বাবলুর ছেলে শিশু নুরকে নিয়ে তার মা লিপি ও রাজু বাড়ী থেকে পালিয়ে যায়। ছাকিউর জামান দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকার সুযোগে লিপি রাজুর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে এবং তার সন্তানকে অপহরণ করে নিয়ে যায়।

সন্তান হারিয়ে যাওয়ার সংবাদ পেয়ে বাবলু দেশে এসে ১০ মার্চ এ ঘটনায় রাজু ও স্ত্রী লিপির নামে থানায় মামলা করে। অবশেষে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজির পর তথ্য প্রযুক্তির ব্যবহার করে রোববার রাত আনুঃ ৮ টায় ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়। ওসি এজাজ শফী জানান, ভিকটিম শিশু নুর আদালতে জবানবন্দীতে স্বীকারোক্তি দিয়েছে যে, রাজু তাকে ঘরের মধ্যে সারাদিন আটকে রেখে মারপিট করে। ঘর থেকে বের হতে দিত না। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন