১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:০২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

নগরীতে স্পিড পানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীতে স্পিড পান করে ওয়াহিদুর রহমান সবুজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সবুজ (৩২) নগরীর শেখপাড়াস্থ সঙ্গীতা সিনেমা হল এলাকার মোঃ মোতাহার হোসেনের ছেলে। সবুজ পেশায় কাঠমিস্ত্রি।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়াহিদুর রহমান সবুজ গত শুক্রবার রাতে স্পিড পান করার পর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নগরীর কিওর হোম ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল শনিবার তাকে নগরীর ফরর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত আড়াইটার দিকে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন