২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:২৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছার দেবদুয়ারে “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” দীর্ঘদিন পর চালুর উদ্যোগ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছার চাঁদখালী ইউপির দেবদুয়ার (শেখপাড়া) গ্রামের কৃতি সন্তান শেখ হায়দার আলী এলাকার জনসাধারণের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে তৎকালীন সরকারের অনুদানে দেবদুয়ার শেখপাড়ায় দুই একর জমির উপর ২ তলা বিশিষ্ট “মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি” ১৯৬৮ সালে স্থাপন করেন। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা “মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পুনঃরায় অত্র এলাকার গণমানুষের সেবা কেন্দ্র হিসাবে চালু হতে যাচ্ছে।

নতুন ভবন সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত লোকবল দিয়ে আধুনিক সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক হাবিবুল হক খানের নেতৃত্বে উক্ত কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিচালক জনাব মোঃ কবির আহম্মেদ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

হাবিবুল হক খান উক্ত কেন্দ্রে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দেয়া। এ লক্ষ্যে জরুরী ভিত্তিতে ” মা ও শিশু কল্যান কেন্দ্রটি” নতুন করে চালু করতে পারলে অত্র এলাকার বিশাল জনগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে আর দূরে যেতে হবে না।

এ প্রসঙ্গে অত্র এলাকার শেখ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পুনঃরায় চালু হলে এলাকার মানুষদের স্বাস্থ্যসেবায় উপকৃত হবে। তিনি আরও বলেন, আজ যে নতুন করে হাসপাতালটি সেবা কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অত্র এলাকার কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ ইউসুফ হারুন ও পাইকগাছার আরেক কৃতি সন্তান স্বনামধন্য চিকিৎসক বি,এম,এ দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ। তিনি বলেন, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্যার বরাবর আবেদন করলে তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয় কে চিঠি দেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির উন্নয়নের কাজে গতি ফিরে আনেন। এরজন্য আমরা এলাকা বাসী জনপ্রশাসন সচিব মহোদয়ের উপর আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন