১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

পাইকগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে প্রতারনার মাধ্যমে ১ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাত; অভিযুক্ত সাইদুর গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় ৩৭তম বিসিএস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে সরকারের বিভিন্ন বিভাগের প্রজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ ব্যক্তির নিকট থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুর রহমান অরণ্য নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৬। রবিবার অভিযান চালিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট এর নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে। আটক সাইদুরকে সোমবার সকালে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় উপজেলার বাশাখালী গ্রামের নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী বাশাখালী গ্রামের শওকত গাজীর ছেলে নুরুজ্জামান গাজি (সাগর) সহ ৩ ব্যক্তি বাদী হয়ে রুপসা থানার তালিমপুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে এস এম সাইদুর রহমান অরন্যর নামে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে প্রকাশ করেন সে কখনো বিসিএস ক্যাডার, কখনো উচ্চ পদস্থ কর্মকর্তা, যশোর থেকে প্রকাশিত সমাজের কথা পত্রিকার খুলানা বু্রো প্রধান, সি এন এন পরিচয় দিয়ে চলাফেরা করত। কিছুদিন অাগে বাশাখালী থেকে ৩৪ লাক টাকা নিয়ে চাকরী না দিয়ে তালবাহানা করে পরবর্তিতে একই এলাকা থেকে চাকরি দেওয়ার নাম করে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। তারই সূত্র ধরে র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটককৃতকে সোমবার রাতেই পাইকগাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। ওসি এজাজ শফি জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন