১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:২৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

খুলনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর উত্তর হরিণটানা এলাকায় ১৪ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মো. শহিদুল ইসলাম (৩৬) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। নির্যাতিত কিশোরী কন্যা (১৪) কে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রাখা হয়েছে।
খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাইলাল সরকার এ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা এবং ঘটনার তদন্ত চলছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিত কিশোরী পিতা-মাতাসহ মহানগরীর রিয়া বাজার এলাকায় বাস করতো। সেখান থেকে মেয়ের মা বছর দুয়েক আগে স্বামী সংসার ফেলে চলে যান। মা চলে যাওয়ার পর পিতা শহিদুলও দুই ছেলে-দুই মেয়ে ফেলে অন্যত্র চলে যান। পরে ছেলেমেয়েদের তার নানা বাড়ি উত্তর হরিণটানা মসজিদ গলিতে নিয়ে যান মেয়েটির নানি। ২-৩ মাস আগে মেয়ের পিতা-মাতা আবার একত্রে বসবাস শুরু করেন একটি ভাড়া বাড়িতে। সেখান থেকে মেয়ের মা আবার চলে যান। তারপর নির্যাতিত কিশোরী অপর তিন ভাই-বোনসহ পিতার সঙ্গে ওই ভাড়া বাসায় বাস করতো। এমন পরিস্থিতিতে কিছুদিন ধরে ওই কিশোরী কন্যার সঙ্গে অবৈধ কাজ শুরু করে শহিদুল। সোমবার (১২ অক্টোবর) কিশোরী তার নানিকে বিষয়টি জানায়। একপর্যায়ে জানাজানি হলে লোকজনের সহায়তায় মঙ্গলবার রাতে পুলিশ এসে শহিদুলকে আটক করে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম। তিনি বলেন, ‘নির্যাতিত কিশোরীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে পুলিশের পাশাপাশি আমরা প্যারালাল তদন্ত করবো। ভিকটিমের পাশে দাঁড়াবো। মানসিক সাহসের জন্য দীর্ঘমেয়াদি কাউন্সিলিংসহ যাবতীয় সহযোগিতা করবো।’7

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন