২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৪৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পাইকগাছায় নবাগত ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র যোগদান!

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মঙ্গলবার বিদায়ী ইউএনও জুলিয়া সুকায়নার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে ৩৩তম বিসিএস-এর এ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

যোগদানকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। পরে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’ সকল সরকারী কর্মকর্তাদের সাথে সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সরকারি দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পাইকগাছার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

কর্মজীবনে তিনি সৎ, নিষ্ঠাবান, সদা হাস্যউজ্জ্বল, সাদামনের মানুষ। নুতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেনে পাইকগাছা উপজেলাবাসী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন