৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

অবশেষে ‘খয়রাতি’ লিখে নিঃশর্ত ক্ষমা চাইল আনন্দবাজার পত্রিকা

প্রকাশিত: জুন ২৩, ২০২০

  • শেয়ার করুন

স্বল্পোন্নত দেশ হিসেবে চীনের বাজারে আরও ৫ হাজার ১৬১ পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছে বাংলাদেশ। চলতি বছরের ১ জুলাই থেকে বাংলাদেশ এ সুবিধা পাবে। আর এটি বলবৎ থাকবে ২০২৪ সাল পর্যন্ত।

চীনের বাজারে রফতানিতে বাংলাদেশে তৈরি শুল্কমুক্ত ওই সুবিধাকে ‘খয়রাতি’ হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে কলকাতার প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা।

গত ২০ জুন প্রকাশিত ‘লাদাখের পর ঢাকাকে পাশে টানছে বেইজিং’ শিরোনামের ওই প্রতিবেদনের শুরুতেই ‘বাণিজ্যিকলগ্নি আর খয়রাতির সাহায্য ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা চীনের নতুন নয়’ বলে লেখা হয়।

প্রতিবেদনের এই বাক্যে ‘খয়রাতি’ শব্দের ব্যবহারে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ সরব হন সামাজিকমাধ্যমে।

এরই প্রেক্ষিতে পত্রিকাটি নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে।

মঙ্গলবারের পত্রিকায় ‘ভ্রম সংশোধন’ দিয়ে ক্ষমা চায় আনন্দবাজার কর্তৃপক্ষ। ভ্রম সংশোধন শিরোনামে লিখেছে- ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’- শীর্ষক খবরে খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন