২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:০৫

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

শ্যামগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ বেলাল হোসেন, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলি গাজি (৪৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গাজীপাড়া এলাকার শওকত আলির গাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে সড়কে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান,ঘটনা জানার পরে সেখানে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে ময়না জন্য পাঠান হয়েছে। তদন্থ করে ব্যবস্থ নেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন