মোঃ বেলাল হোসেন, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলি গাজি (৪৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গাজীপাড়া এলাকার শওকত আলির গাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে সড়কে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান,ঘটনা জানার পরে সেখানে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে ময়না জন্য পাঠান হয়েছে। তদন্থ করে ব্যবস্থ নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত