২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:০৮

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

তালায় রঙিন ফুলকপি চাষে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬

  • শেয়ার করুন
মোঃ সেলিম হোসেন, তালা : সাতক্ষীরা তালায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রঙিন ফুলকপি চাষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উন্নয়ন সংস্থা (সাস)-এর ‘অ্যাগ্রো মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট’-এর ফসল খাতের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংস্থার অ্যাগ্রো-ট্যুরিজম অ্যান্ড অ্যাগ্রি-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে পুষ্টিগুণসম্পন্ন রঙিন (হলুদ ও বেগুনি) ফুলকপি চাষ, সঠিক জমি প্রস্তুত, জৈব বালাই ব্যবস্থাপনা এবং আধুনিক বাজারজাতকরণ কৌশল নিয়ে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে যৌথভাবে সেশন পরিচালনা ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা, সংস্থার কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা এবং সংস্থার ট্যুরিজম অফিসার।
প্রশিক্ষণ প্রদানকালে ট্রেইনারগণ বলেন, প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ও পুষ্টিসমৃদ্ধ রঙিন ফুলকপি চাষ উপকূলীয় এলাকার কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সাধারণ ফুলকপির তুলনায় বাজারে এর চাহিদা ও মূল্য উভয়ই বেশি হওয়ায় এটি কৃষকদের আর্থিক সচ্ছলতা আনয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। একই সাথে কৃষি ও পর্যটনের সমন্বয়ে এই উদ্যোগ স্থানীয় পরিবেশবান্ধব কৃষিকে আরও লাভজনক করে তুলছে।
প্রশিক্ষণে স্থানীয় বেশ কয়েকজন সম্ভাবনাময় কৃষাণী অংশগ্রহণ করেন। তাঁরা এই নতুন প্রযুক্তির ফসল চাষের মাধ্যমে নিজেদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি সম্প্রসারণে আগ্রহ ব্যক্ত করেন। সংস্থাটি পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় মাঠপর্যায়ে এ ধরনের উচ্চমূল্যের ফসল উৎপাদন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন