২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:২৯

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষে হোমিও ডাক্তারের মৃত

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হোমিও চিকিৎসক গোলাম রব্বানী (৫২) মারা গেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ দুজন নারীকে আটক করেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম মঠবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রব্বানীসহ চারজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তাদের অবস্হা গুরুতর দেখে খুলনা মেডিকেল পাঠানো হয়।ক্রমশ অবস্হার অবনতি দেখলে খুলনা মেডিকেল চিকিৎসকরা ঢাকা মেডিকেল পাঠান।আজ বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ী মৌজার মঠবাড়ী গ্রামীন সড়কের পাশে ১৩ শতক সরকারি সম্পত্তি ও কলাগাছের কলা কাটাকে কেন্দ্র করে হোমিও চিকিৎসক ও তার চাচাতো ভাই সিদ্দিক সরদারের(২৬) মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দা, শাবল, রড ও লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটে বলে জানা গেছে।সংঘর্ষে গোলাম রব্বানীর ছেলে বিল্লাল সরদার (১৭), স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও মা রাহিলা বেগম (৫৫) আহত হন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন,এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আজমিরা খাতুন (১৮) ও তাসলিমা বেগমকে (৩৫) আটক করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন